• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি বিথীকা

medianewsbd / ১১২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন সাবেক সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি প্রয়াত শফিউল বারীর সহধর্মিণী ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হুসাইন।

রবিবার বিকেলে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতা-কর্মীরা এই অভ্যর্থনা জানান।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে রায়পুর – চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়াডার বাজারে সমবেত হন।পরে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বীথিকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বিথীকা বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। লক্ষ্মীপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।’

তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা চৌধুরী সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, তাঁতীদলের সদস্য সচিব মোসাদ্দেক জিকু সহ রায়পুর লক্ষ্মীপুরের বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত এয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন বিথীকা সেখানে দল থেকে হুইপ আশরাফ উদ্দিন নিজান কে মনোনয়ন দেওয়া হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ডাক আসায় গত ৩ মে রাতে  জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত আসনে বিথীকা সহ নবনির্বাচিত ৪৯ জন এমপি’কে শপথ বাক্য পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category