• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ ‘চিতা’ নামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

medianewsbd / ৫৪১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট কাউসারের ঘনিষ্ঠ সহযোগী।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category