• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা

medianewsbd / ৩২০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে অসুস্থ এক অসহায় শিশুর চিকিৎসায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের ৩৮তম মানবিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার বিকেলে শিশুটির পরিবারের হাতে সংগৃহীত এই চিকিৎসার অর্থ তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, মানবিক এই কার্যক্রম সফল করতে শনিবার বিকেল ৫টার আগেই সংগঠনের স্থানীয় কার্যালয়ে সকল স্বেচ্ছাসেবী ও সম্মানিত উপদেষ্টারা উপস্থিত হয়ে তাঁদের নিজ নিজ অনুদান জমা দেন। পরে আয়োজিত সংক্ষিপ্ত আয়োজনে পরিবারের হাতে চিকিৎসার অর্থ বুঝিয়ে দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “এসো মানবতার সেবায় কাজ করি, সুন্দর সমাজ গড়ি”—এই মূলমন্ত্র সামনে রেখে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত এমন কাজ করে আসছেন। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতায় আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category