শিরোনাম:
রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী

medianewsbd / ৪৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

“১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে কিংবা সাত মাসে শেষ হয়ে যাবে—এমনটা ভাবার সুযোগ নেই। দীর্ঘদিনের এই জঞ্জাল থেকে বের হতে হলে শ্রম দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে।”

লক্ষ্মীপুরের রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। এত যুদ্ধ, লড়াই, সংগ্রাম ও আন্দোলনের পরও আমরা অভাব-অনটন থেকে পুরোপুরি বের হতে পারিনি।”

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ দেশের মানুষকে পিছিয়ে দিয়েছে। এই সময়ে শুধু রাজনৈতিক ক্ষতিই হয়নি; শিক্ষা বিস্তার, চাকরির বয়স, পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করার সুযোগ—অনেক কিছুই হারাতে হয়েছে।

তিনি বলেন, “১৭ বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। শিক্ষা বিস্তার হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার এবং দেশকে কিছু দেওয়ার সুযোগও হারিয়েছি।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তাঁর হাতকে শক্তিশালী করছি।”

নতুন প্রজন্মের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই প্রজন্ম জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাদের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।”

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category