শিরোনাম:
চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ৩১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচির সমালোচনা করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “নতুন করে চক্রান্ত-ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নের ইলির গোজা এলাকায় বি-স্ট্রং প্রকল্পের আওতায় নদীর তীররক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যে আসন পেয়েছেন, সে আসনের দায়িত্ব পালন করুন।

জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। দেশের উন্নয়নের কাজে সহযোগিতা করুন।”আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, “ইসলামের নামে যারা নানা ধরনের কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের এসব রাজনীতি আর চলবে না।”

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, উন্নয়নকাজ এগিয়ে নিতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক,ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন,পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহাম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইলির গোজায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “নদীভাঙন আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা চেষ্টা করে যাব, যাতে ভবিষ্যতে এ এলাকার মানুষকে নদীভাঙনে উদ্বাস্তু বা শরণার্থীর মতো পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

স্থানীয় বিএনপির সভাপতি মাসুদুর রহমান এর সভাপতিত্বে  এমপি আবুল খায়ের ভুইয়া আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বি-স্ট্রং প্রকল্পের মাধ্যমে নদীর তীর রক্ষায় টেকসই কাজ করা হবে। জিওটেক্সটাইলের সঙ্গে সিমেন্টের ব্লক ব্যবহার করে কাজটি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন,“আগের মতো শুধু ব্লক ফেলে বা জিওব্যাগ ফেলে কাজ শেষ করে দেওয়া হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজগুলো তদারকি করবেন।”

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-২ নির্বাচনী এলাকায় নদীভাঙন প্রতিরোধে আরও কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া স্থানীয় সড়ক, ব্রিজ ও লিংক রোড নির্মাণের ক্ষেত্রেও টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হবে।

ব্রিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে মাটি ভালো এবং ব্রিজ টেকসই হবে, সেখানেই ব্রিজ নির্মাণ করতে হবে। জনগণ যেন দীর্ঘদিন এর সুফল ভোগ করতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিতে হবে।

লিংক রোডের বিষয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী লিংক রোড নির্মাণ করা হবে। এ জন্য কাউকে তদবির করতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি বা অর্থের অপচয় হতে দেওয়া হবে না। আমরা জনগণের খেদমতগার, আমরা জনগণের সেবক; শাসক নই।”

এর আগে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি এলাকার উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ব্লক ফেলে বি-স্ট্রং প্রকল্পের আওতায় নদীর তীররক্ষা কাজের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category