শিরোনাম:
রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ

medianewsbd / ১৬৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, যেখানে ২৩ জন মারা গেছেন।

দুর্যোগে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। পাঁচ জেলায় ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

প্রশাসন জানিয়েছে, দুর্গতদের জন্য ১ হাজার ৯১ মেট্রিক টনের বেশি চাল, ৯১ লাখ টাকা এবং ৩৪ হাজারের বেশি শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিশু খাদ্য ও স্যানিটারি সামগ্রীও সরবরাহ করা হচ্ছে।

এদিকে বন্যায় হাজার হাজার হেক্টর কৃষিজমি তলিয়ে গিয়ে ধান, সবজি, আদা, হলুদ ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category