• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন শহীদ সন্তানের স্মৃতিতে নিরব ঈদ, রায়পুরে কাঁদছে ফয়েজের পরিবার রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল

medianewsbd / ৬১ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) বাদ আসর রায়পুর বাজার বড় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব আবদুজ জাহের মিয়াজী, সফিকুল আলম আলমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

দোয়া মাহফিলে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে দেশ, জাতি ও বিএনপির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category