শিরোনাম:
রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে নারী ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশী রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২

medianewsbd / ২০০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রাম বিভাগে ২৭২, বরিশাল বিভাগে ২১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, রাজশাহী বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৯৮, রংপুর বিভাগে ৬৬ এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১২৩ জন, খুলনায় ৫২, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, বরিশালে ২২, রাজশাহীতে ১৮, রংপুরে ৬ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category