• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত

নুরুন্নাহার থেকে মাসানু মারমা: মানিকছড়িতে প্রেম, ধর্মান্তর ও দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক

medianewsbd / ১২৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আবু মুসা মোহন:‎চাঁদপুরের নুরুন্নাহারের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানিকছড়ির লাব্রেঅং মারমার। পরবর্তীতে গত মঙ্গলবার নুরুন্নাহার মানিকছড়িতে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মাসানু মারমা। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

‎জানা যায়, লাব্রেঅং মারমা আগে থেকেই বিবাহিত এবং তার প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী এই বিয়েকে মেনে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন একজন ব্যক্তি যখন প্রথম সংসারের ব্যয়ভারই কষ্টে বহন করেন, তখন দ্বিতীয় সংসারের দায়িত্ব নেওয়া কতটা যুক্তিযুক্ত?

‎স্থানীয়দের মতে, এমন ঘটনা সামাজিকভাবে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখলেও, অন্যরা বলছেন এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আরও অনুরূপ ঘটনার উৎসাহ দিতে পারে।

‎লাব্রেঅং মারমা পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল (বাইক) চালক। তার আর্থিক অবস্থার বিষয়টিও আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category