• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

মাদকের তথ্য দিলে নগদ পুরস্কার,রায়পুর থানার নতুন ঘোষণা

medianewsbd / ২৬১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। মাদকের সঠিক তথ্য প্রদানকারীদের নগদ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা আবারও নতুন করে দিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গাঁজা ও বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ। এ ঘটনার পরপরই পূর্বে ঘোষিত পুরস্কারের বিষয়টি পুনরায় সামনে এনে সাংবাদিকদের অবগত করেন ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরে রায়পুর থানার পক্ষ থেকে ইতোমধ্যে ১৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ থেকে ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে প্রতিদিনই চারটি পৃথক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।

রায়পুর থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ভরযোগ্য তথ্য দিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ধরতে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নগদ পুরস্কার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category