শিরোনাম:
রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর

medianewsbd / ৪৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীকে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে এবং প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চার সন্তানের জননী মুন্নি আক্তার জেসমিনের বিরুদ্ধে।

বুধবার দুপুরে এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন ইতালি প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম।

প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির হোসেন ও মুন্নি আক্তার জেসমিনের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে চার সন্তান। ২০০৯ সালে স্ত্রীকে ইতালিতে নিয়ে যান জাকির।

ইতালিতে থাকা অবস্থায় বড় মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে কলহের সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন মুন্নি। এরপর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে দাবি পরিবারের।

পরে পরিবার জানতে পারে, রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টুর সঙ্গে মুন্নির বিয়ে হয়েছে।

ইতালি থেকে বাংলাদেশে ফেরার সময় জাকিরের দেওয়া প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও ব্যাংকের এটিএম কার্ড সঙ্গে নিয়ে আসেন মুন্নি। এসবের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুন্নি আক্তার জেসমিন। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ইতালিতে থাকাকালে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি বলেও দাবি করেন।

এদিকে, স্বামীকে তালাক না দিয়ে অন্যত্র বিয়ের বিষয়টি এখনো নিশ্চিত করেননি মুন্নি । তিনি বলেন অর্থ আত্মসাৎতে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, তার দাবি জাকির পরকিয়ায় আসক্ত ছিল।

এ বিষয়ে থানা পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।

এদিকে দেলোয়ার নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বলেন, সৌরভ হোসেনের বিরুদ্ধেও কয়েক বছর আগে একই এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন, এবং মীমাংসা করে বিয়ে দেওয়া হয়েছিল, তবে বিয়েটি বেশি দিন স্থায়ী হয়নি।

এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুইপক্ষের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category