• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ কমলনগরে ১৯ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী

রায়পুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

medianewsbd / ১৩৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বসতঘর থেকে কামাল হোসেন (৩৭) নামে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রদানিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত কামাল হোসেন ওই এলাকার দিনমজুর আবু সাঈদ প্রদানিয়ার দ্বিতীয় ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী রোকসানা গত ১৫ দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তাদের সাত মাস বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের বাবা আবু সাঈদ জানান, শনিবার রাত ১১টার দিকে কামাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকাল প্রায় ১১টার দিকে তার বড় ভাবি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখেন, জানালার গ্রিলের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় কামালের মরদেহ ঝুলছে। পরে তিনি চিৎকার করলে স্বজনরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম বলেন, “কামালের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারও সঙ্গে তার শত্রুতার কথাও জানা নেই। তবে সে মাঝে মাঝে মাদক সেবন করত। গত বছর কুমিল্লার একটি মাদক নিরাময় কেন্দ্রে তিন মাস চিকিৎসাও নিয়েছিল। ছোট একটি ঘরের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেলেও তার হাঁটু ভাঙা অবস্থায় ছিল, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”
রায়পুরের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহীম জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category