শিরোনাম:
রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক

রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

medianewsbd / ৫১৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে বহুল আলোচিত আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে তুষার, আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লা এবং আরমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিয়াউর রহমান ওরফে তুষারের বাড়িতে একটি ঘরে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলছিল—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ গ্রাম ইয়াবা, প্রায় ৯০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ৬০ পিস এবং ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জিয়াউর রহমান ওরফে তুষারের বিরুদ্ধে তিনটি মূলতবি ওয়ারেন্ট এবং আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লার বিরুদ্ধে দুটি মূলতবি ওয়ারেন্ট রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category