• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত

medianewsbd / ১৮৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

রিপোর্ট: আব্দুল কাদের

লক্ষ্মীপুরের উপজেলার সাগরদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। হামলায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাগরদী গ্রামের আয়াত উল্যা মিঝী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাড়ির আলী আহম্মদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে জমি মাপঝোককে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলী আহম্মদের ছেলে সোহাগ হোসেনের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ধারালো কাঁচি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলায় আরমান হোসেন (২৬), মরিয়ম বেগম (৫৫), ওয়াসেম হোসেন (২৮), আবুল হাসেম (৫৫) ও আলতাফের নেছা (৮৫) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভর্তি করেন। এর মধ্যে আরমান হোসেন ও মরিয়ম বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category