শিরোনাম:
রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

রায়পুরে টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

medianewsbd / ৭০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি এবং চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিনা অনুমতিতে টপ সয়েল থেকে মাটি কর্তনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category