শিরোনাম:
রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

medianewsbd / ১২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

‘দক্ষতা, শিক্ষা ও কর্মসংস্থান—এক আয়োজনেই আগামীর রায়পুর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ উপজেলা প্রশাসন, রায়পুরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুইটি ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। একইসঙ্গে উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালীনই ডিজিটাল মার্কেটিং কোর্সের ১৪ জন প্রশিক্ষণার্থী প্রায় ৩৬ হাজার টাকা এবং গ্রাফিক্স ডিজাইন কোর্সের ৬ জন প্রশিক্ষণার্থী প্রায় ১১ হাজার টাকা আয় করেছেন। প্রশিক্ষণার্থীদের এ অর্জনকে অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসা করা হয়।

এছাড়া অনুষ্ঠানে ১০ জন টপ আর্নার ও মেধা তালিকায় থাকা প্রশিক্ষণার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল প্রশিক্ষণার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন ২৫০ জন প্রশিক্ষণার্থীও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবেন। ভবিষ্যতে দেশ-বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘প্রশিক্ষণ থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান’—এই ধারাবাহিকতায় রায়পুরের তরুণরা এগিয়ে যাবে আগামীর পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category