• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস

রায়পুরে দ্রুতগামী মোটরসাইকেল–ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, একজনের পা বিচ্ছিন্ন

medianewsbd / ৬৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহীর নাক ফেটে গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে ২২ জানুয়ারি সন্ধ্যায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল মসজিদের সামনে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মডেল মসজিদের সামনে সড়কটির সামনে  ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্ধ স্প্রিডবেকার

থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী অতিরিক্ত গতিতে এসে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে একজন আরোহীর পা ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং অপরজনের নাক মারাত্মকভাবে ফেটে যায়।

আহত ব্যক্তি রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ৫নং ওয়ার্ডের পালোয়ান বাড়ির বাসিন্দা সালাউদ্দিনের ছেলে তাহসিন (৩২)। তার মা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক। দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অন্য আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

এঘটনায় রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category