শিরোনাম:
রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরকে মডেল উপজেলা করার প্রত্যয় এমপি আবুল খায়ের ভূঁইয়ার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার রায়পুরে পৈতৃক সুপারি বাগান নিয়ে বিরোধ: দুই কলেজশিক্ষার্থী ভাই-বোনসহ মাকে মারধরের অভিযোগ রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে

রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ

medianewsbd / ৩৮৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়া অটোরিকশাচালক কিশোর মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category