শিরোনাম:
দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ

রায়পুরে পান বরজে রোগের সংক্রমণ, ব্যাপক লোকসানে চাষিরা

medianewsbd / ৬৩৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মৌসুমে পান চাষে মারাত্মক সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত শীত, বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে পান গাছে রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা।

পান চাষ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও লাভজনক কৃষি খাত হিসেবে পরিচিত। রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নের ক্যাম্পের হাট এলাকায় প্রায় দুইশ হেক্টরেরও বেশি জমিতে পান চাষ হয়। এ অঞ্চলের অসংখ্য মানুষের জীবিকা সরাসরি পান চাষের ওপর নির্ভরশীল।

চাষিরা জানান, চলতি মৌসুমে অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে পান গাছ হলদে হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে পানের বরজগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তারা অভিযোগ করেন, বরজগুলো রোগাক্রান্ত হলেও কৃষি বিভাগ থেকে তারা তেমন কোনো সহযোগিতা বা সময়োপযোগী পরামর্শ পাননি। প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পেলে হয়তো এই প্রতিকূল পরিস্থিতি থেকে কিছুটা রক্ষা পাওয়া যেত বলে মনে করেন তারা।

এদিকে, অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে পানের বাজারদর কম থাকায় চাষিদের হতাশা আরও বেড়েছে। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক চাষিকে গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও কম তাপমাত্রার কারণে পানের বরজে বালাইয়ের প্রকোপ বাড়তে পারে এবং গাছের সবুজ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।তিনি চাষিদের নিয়মিত পানি ও সার প্রয়োগের পাশাপাশি জিএথ্রি স্প্রে ব্যবহারের পরামর্শ দেন।

চাষিরা দ্রুত কার্যকর সহযোগিতা ও প্রয়োজনীয় কৃষি পরামর্শের দাবি জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ কৃষি খাতটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category