শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে পৃথক ঘটনায় বিএনপি নেতা ও কলেজছাত্রের মরদেহ উদ্ধার

medianewsbd / ৫৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক দুটি ঘটনায় এক বিএনপি নেতা ও এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে একটি এবং সোমবার রাতে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক হতাশা থেকে তিনি সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।

স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার টানাপড়েন চলছিল। এ নিয়ে সালিশ বৈঠকও হয়। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। ঘটনার রাতে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

অপরদিকে, সোমবার রাতে রায়পুর থানার সংলগ্ন মাস্টারপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ-এর প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা রায়পুর শহরে আগরবাতির ভ্রাম্যমাণ ব্যবসা করেন।

রায়পুর থানা-র ওসি শাহিন মিয়া বলেন, পৃথক দুই ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। প্রাথমিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত কারণকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category