• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ ‘চিতা’ নামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার রায়পুরে ভোররাতে পুলিশের অভিযান, ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার রায়পুরে দ্রুতগামী মোটরসাইকেল–ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, একজনের পা বিচ্ছিন্ন কাঠ-বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকোয় ৪০ হাজার মানুষের যাতায়াত রায়পুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলা: চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল স্নাতক পরীক্ষার্থীর রায়পুরে শহীদ জিয়ার জন্মদিন ও জিয়া সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রায়পুরে তিনটি অবৈধ চক্ষু হাসপাতাল সিলগালা রায়পুরে টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট অভিযান, দেড় লাখ টাকা জরিমানা রায়পুরে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রায়পুরে প্রবাসীর স্ত্রীকে কাঠের মুগুরে পিটিয়ে অজ্ঞান: ইসমাইল বেপারীর বিরুদ্ধে মামলা

medianewsbd / ২৭৮ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
আহত গৃহবধূর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে ইতালি প্রবাসী মামুন মিজির অনুপস্থিতিতে তার স্ত্রী রোজিনা বেগম ও অষ্টম শ্রেণির ছেলে সাইদুল ইসলামকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম জানান, প্রতিবেশী ইসমাইল বেপারীর অনুরোধে পরিবারের চলাচলের সুবিধার্থে তাদের ঘরের পাশ দিয়ে কিছুদিন হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা দখলের উদ্দেশ্যে পথের পাশের গাছ কাটতে গেলে বাধা দেন রোজিনা। এতে ক্ষিপ্ত হয়ে সুজা মিয়া বেপারী, তার ছেলে, ইসমাইল বেপারী ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে অতর্কিতভাবে হামলা চালায়।

রোজিনা আরও জানান, হামলাকারীরা কাঠের মুগুর দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেই সুযোগে ঘরে ভাঙচুর চালিয়ে মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার জ্ঞান ফেরে।

এ বিষয়ে রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল বেপারী দাবি করেন, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ঘটনাটিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category