শিরোনাম:
রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড

রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের অভিষেক অনুষ্ঠিত

medianewsbd / ৭৭৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়পুর পৌর এলাকার গুহা চাইনিজ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি এইচ এম মোরশেদ ফারুকের সভাপতিত্বে এবং প্রবাসী রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরো, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক আন্দোলনে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রায়পুরমুখী হচ্ছেন হাজারো প্রবাসী। রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন পর্তুগাল প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নেতৃবৃন্দ সাইফুল, উজ্জ্বল, হামিদ, তানভির, সুজন ভূঁইয়া, সায়েম শরিফসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category