শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

medianewsbd / ২০৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রায়পুর নাম হট্ট সংঘের আয়োজনে এবং জাগ্রত ছাত্র সমাজের পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইসকনের গীতা স্কুলের শিশুকিশোররা অংশ নেয়।

প্রতিযোগিতায় গীতার শ্লোক আবৃত্তি, চিত্রাঙ্কন, বৈদিক নৃত্য, ভজনগীতি, পৌরাণিক সাজ ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিশুকিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তপন চন্দ্র ভক্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইসকন মন্দিরের উপদেষ্টা সুনির্মল শ্রী গোবিন্দ দাস, ইসকন লক্ষ্মীপুরের সদস্য বিধাতা বাসুদেব দাস, টিএমসি শ্রী কেশব জীবন দাস, সপ্তর্ষি কালচারাল একাডেমির পরিচালক সোমা ভৌমিক, চর মোহনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, ইসকন রায়পুর শাখার সাধারণ সম্পাদক ব্রজবিহারী দাস এবং জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক তীর্থেশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী ও পরমেশ্বর গৌর হরি দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন রায়পুর শাখার সভাপতি ও জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক রুদ্র নাথ শ্যামল দাস।

এ সময় অভিভাবক, শিক্ষার্থী ও ভক্তসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং গীতার জ্ঞান ও বৈদিক সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং গীতার জ্ঞান ও বৈদিক সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category