লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা সড়কের ভূতের বাড়ির নিচে অবস্থিত শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এ সময় আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন শোরুমের মালিক ইমতিয়াজ আরিফ ও রাজু আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, ভিভোর এরিয়া ম্যানেজার নিয়াজ মোর্শেদ, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভিভোর টার্মিনাল রিটেইল ম্যানেজার মো. সৈয়দউজ্জামান, ব্র্যান্ডশপ এক্সিকিউটিভ আরিফ বিন অভি ও সেলস এক্সিকিউটিভ ওমর ফারুক।
উদ্বোধনী বক্তব্যে ভিভোর এরিয়া ম্যানেজার নিয়াজ মোর্শেদ বলেন, বাংলাদেশের মানুষ এখন প্রযুক্তি ও আধুনিক জীবনযাপনের প্রতি অনেক বেশি আগ্রহী। তারা প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে চান। গ্রাহকদের সেই চাহিদা পূরণে ভিভো নিয়ে এসেছে vivo V80 ও V70 মডেলের স্মার্টফোন।
তিনি আরও বলেন, এসব ফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সেবা দিতে ভিভোর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
নতুন এই এক্সক্লুসিভ শোরুমের মাধ্যমে রায়পুরের গ্রাহকরা ভিভোর বিভিন্ন মডেলের স্মার্টফোন ও প্রযুক্তিগত সেবা আরও সহজে পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।