শিরোনাম:
রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

medianewsbd / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আরিফ হোসেন রুদ্র:
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হারুনুর রশিদের স্মরণে লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমি প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মজনু। এ সময় সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, কাসেম, ইছমাইল, হিমাংশু, নাছির, শিক্ষিকা সুমা ভৌমিকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মজনু বলেন, হারুনুর রশিদ ছিলেন এ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে মরহুম হারুনুর রশিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর ঢাকায় ঢাকা আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে দ্বিতীয় এবং নিজ গ্রাম চরপাতায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলার চরপাতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিন দফা জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, রায়পুর প্রেসক্লাবের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি রায়পুর উপজেলার চরপাতা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category