শিরোনাম:
রায়পুরকে মডেল উপজেলা করার প্রত্যয় এমপি আবুল খায়ের ভূঁইয়ার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার রায়পুরে পৈতৃক সুপারি বাগান নিয়ে বিরোধ: দুই কলেজশিক্ষার্থী ভাই-বোনসহ মাকে মারধরের অভিযোগ রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা

রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি

medianewsbd / ২৭৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও তার এক সহযোগীকে আটক করা হয়।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মহিলা কলেজের সামনের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category