শিরোনাম:
হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা

রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

medianewsbd / ৪২৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ নুরুল আমিন প্রকাশ নুরু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রায়পুর থানার এসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর বাসস্ট্যান্ড এলাকার মসজিদের সামনে ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি নুরুল আমিন প্রকাশ নুরু (৪৫)। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category