শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান

medianewsbd / ১৯২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষীপুরের দালাল বাজারে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি কোম্পানির দালাল বাজার ব্রাঞ্চ অফিসে মৃত্যু দাবি চেক প্রদান ও কর্মীদের ব্যবসাবান্ধব করার লক্ষ্যে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে দালাল বাজার ব্রাঞ্চ অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রকল্প প্রধান (বকুল) জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবা প্রকল্পের প্রধান (SEVP) আরিফুর রহমান, জিএমএইচআর সিরাজ উদ্দিন এবং মান্দারী বাজার সার্ভিসিং সেলের ইনচার্জ জাবেদ আল হারুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন দালাল বাজার অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও অফিস ইনচার্জ রাসেল ওয়াজউদ্দিন রাজ।

সেমিনারে প্রধান অতিথি জাহাঙ্গীর হোসেন কর্মীদের উদ্দেশে বলেন, “কাজ করতে গেলে আপনাদের শিখতে হবে। ইন্স্যুরেন্সের প্ল্যাটফর্ম ও পদ্ধতি যত বেশি শিখবেন, তত বেশি আয় করার সুযোগ তৈরি হবে।”

তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা সুবিধা তুলে ধরে বলেন, মানুষের জীবনে বার্ধক্য অবশ্যম্ভাবী। বৃদ্ধ বয়সে অন্যের কাছে হাত না পেতে এবং সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে সঞ্চয়ের পাশাপাশি বীমার গুরুত্ব রয়েছে। একই সঙ্গে তিনি গ্রাহকদের বিশ্বস্ত বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে বীমা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে মাত্র ১৪ হাজার টাকা প্রথম কিস্তি জমা দেওয়ার পর মৃত্যুবরণ করা এক গ্রাহকের নমিনির হাতে ১ লাখ ৬০ হাজার ৫৮৭ টাকার মৃত্যু দাবি চেক তুলে দেওয়া হয়। এ চেক পাওয়ায় মৃত গ্রাহকের পরিবার আর্থিকভাবে উপকৃত হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি এ ধরনের দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে গ্রাহকদের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতি আস্থা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এছাড়া সেমিনারে সেরা প্রিমিয়াম পারফরম্যান্স অর্জনকারী কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category