• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

medianewsbd / ১৫১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি আজ (২১ ফেব্রুয়ারি, শনিবার) বিকেল ৩টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ শাহাদাত হোসেন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০১,মোঃ আবুল খায়ের ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২,এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০৪; এবং মোঃ আর তারেক, পুলিশ সুপার, লক্ষ্মীপুর।

এছাড়াও জেলার সকল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, নদীভাঙন রোধে গৃহীত পদক্ষেপ, পানি ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি উপস্থিত সবার মতামত মনোযোগ সহকারে শোনেন এবং জেলার চলমান সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভা শেষে জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category