• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ, ইউএনও-এসি (ভূমি) ও থানায় লিখিত আবেদন পৌর কর্মচারীর বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা

medianewsbd / ৫৪৬ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, অতি শিগগিরই আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। আপনাদের মহামূল্যবান ভোটে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”

তিনি উল্লেখ করেন, লক্ষ্মীপুর-২ আসনের অন্যতম বড় সমস্যা হলো মাদকের বিস্তার। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও ইশতেহারে তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, “একটি নিরাপদ, জনবান্ধব, উন্নয়নমুখী ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে।”

মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয়ে খুব দ্রুতই লক্ষ্মীপুর-২ আসনে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category