• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

medianewsbd / ১৯ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল আব্দুল্লাহ গালিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুরাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐক্যবদ্ধতা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে নিজস্ব তহবিলকে সক্রিয় করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও জোরদার করে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আগের তুলনায় ব্যতিক্রমধর্মী শিক্ষা উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সভায় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category