• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি

medianewsbd / ২৬৪ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চমকা বাজার সংলগ্ন সিআইপি বেড়িবাঁধের কবিরাজ বাড়ির সামনে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ মার্চ) রাত ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য কাটা দুটি গাছের গোড়া এবং আরও দুটি গাছের ডালপালা কাটা অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাছের গুঁড়ি পাশের খালে ফেলে পালিয়ে যায়। পরে রাতেই স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় গাছগুলো রাখা হয়। পরদিন সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে জব্দকৃত গাছের গুঁড়ি নিজেদের হেফাজতে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গভীর রাতে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, এই চক্রটি নিয়মিতভাবে সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িত।

এ বিষয়ে রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, কাটা গাছের ছয়টি টুকরো জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category