শিরোনাম:
হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা

দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি

medianewsbd / ১৩১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন ও চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর চরপাতা ইউনিয়নের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রায়পুর বিএনপির দলীয় কার্যালয়ে তারা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় অ্যাডভোকেট এমরান হোসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের জন্য ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে অ্যাডভোকেট জাকির হোসেনও চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।

দুই আইনজীবীই দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

মনোনয়ন জমাদানের সময় চরপাতা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category