• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সিসিটিভি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রায়পুর নতুন বাজারের গরুর হাট নিয়ে অনিশ্চয়তা, বিকল্প ব্যবস্থার ভাবনা রায়পুরে “মাহিরা এন্টারপ্রাইজ”-এর দোয়া ও অভিষেক অনুষ্ঠিত শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন রামগঞ্জে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা গেসু গ্রেফতারের পর থানায় ‘রাজা মিয়া’র আনাগোনা: মালিককে খুঁজে বেড়ানো বানর ঘিরে চাঞ্চল্য রায়পুরে অটোরিকশাচালক রাজিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, বিক্ষোভে ফাঁসির দাবি

চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল

medianewsbd / ৫৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ। তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (৭ মে) বিকেলে উপজেলার ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট ছিল। বিশেষ করে চরাঞ্চলের মানুষ নিরাপদ পানির অভাবে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থে এগিয়ে এসে ফারুক কবিরাজ এই উদ্যোগ গ্রহণ করেন।

ফারুক কবিরাজ জানান, জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং নিরাপদ পানি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। ফারুক কবিরাজের এ উদ্যোগ বাস্তবায়ন হলে শত শত পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে। তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিকে এলাকাবাসীর মতে, ব্যক্তিগত অর্থায়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ বর্তমান সময়ে বিরল। ফারুক কবিরাজের এ উদ্যোগ সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category