শিরোনাম:
জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

medianewsbd / ৩১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শারমিন আক্তার (৩১) নামে এক নারী রায়পুর থানায় এজাহার দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কেরোয়া এলাকার মোহাম্মদ আলী মুন্সী বাড়িতে গত ২১ আগস্ট সকালে এ ঘটনা ঘটে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় ভুক্তভোগী শারমিন আক্তার ও আকলিমা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একই বাড়ির মহাসিন হোসেনদের সঙ্গে তাদের পারিবারিক বিষয়, জায়গা-জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিভিন্ন সময় তাদের মারধর ও জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছিল।

তারা অভিযোগ করেন, ২১ আগস্ট মহাসিন, জুয়েল ও সবুজের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্ত মহাসিন বলেন, অভিযোগ অস্বীকার করে মহসিন হোসেন বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। জমি নিয়ে আমার বাপ চাচাদের সাথে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে দেশে আসি। আমাদের পুরাতন ওই বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পূর্বের একটি ফেসবুক পোস্টের জের ধরে আমার উপর অতর্কিত হামলা ও মারধর করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category