• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ

দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

medianewsbd / ৪৯৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে ১৬ দফা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য। বৃহস্পতিবার ইউএনওর কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।

ইউপি সদস্যরা জানান, বিভিন্ন সরকারি প্রকল্প, পাকা ঘর বরাদ্দ, ত্রাণ ও সুবিধাভোগীর তালিকা প্রণয়ন, রাস্তা সংস্কারসহ অধিকাংশ কাজে চেয়ারম্যান একক সিদ্ধান্ত নিচ্ছেন। এতে স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার জানান, অনাস্থা প্রস্তাব পাওয়া গেছে, আইন অনুযায়ী যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category