• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের

বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার

medianewsbd / ১৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার। তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন নাগরিক ভোগান্তি ও সেবাসংক্রান্ত বিষয় গণমাধ্যমে উঠে আসার পর পৌরসেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও অসন্তোষের প্রেক্ষাপটে পৌরবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেয় রায়পুর পৌরসভা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত “পৌরবাসীর সঙ্গে পৌরসেবা ও সমসাময়িক বিষয় সম্পর্কিত মতবিনিময় সভা”-য় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার।

সভায় উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজামুদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, রায়পুর থানা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির নেতা শফিকুল আলম আলমাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, ব্যবসায়ী ও সুধীজন।

সভাপতির বক্তব্যে মেহেদী হাসান কাউসার বলেন, “রায়পুর পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার সেবার মান আরও উন্নত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি পরিচ্ছন্নতা, নাগরিক সচেতনতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে পৌরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর ও সেবাবান্ধব রায়পুর পৌরসভা গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পৌরসেবার মানোন্নয়নে কাজ করা হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় বক্তারা পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় পৌর বিএনপির নেতা শফিকুল আলম আলমাস বলেন, “পৌরসভার উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হলে এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পেলে পৌর কর আদায়ে পৌরবাসী অবশ্যই আন্তরিক সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, নাগরিকসেবা সম্প্রসারণ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন। এ সময় উপস্থিত পৌরবাসীও সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, পরিচ্ছন্নতা, বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। তাদের বক্তব্য ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয় পৌর প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category