• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার আজ রায়পুরে উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনাসমূহ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রমজানে যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

medianewsbd / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। সভায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের নুর হোসেন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হবে এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে বাজার নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category