• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ

medianewsbd / ২৭৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দোকানপাট বন্ধ থাকা এবং পাম্পগুলোতে কর্মচারীর সংকটের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। কিন্তু পর্যাপ্ত তেল না থাকায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। এতে করে স্থবির হয়ে পড়েছে যান্ত্রিক যান চলাচল।

বিশেষ করে দূরদূরান্ত থেকে ঈদের ছুটি কাটাতে আসা মোটরসাইকেল আরোহী ও চালকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। রায়পুর বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরেও অনেকেই তেল পাচ্ছেন না। ফলে গন্তব্যে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ।

একাধিক চালক জানান, “সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরছি, কিন্তু কোথাও তেল পাচ্ছি না। এখন বুঝতে পারছি না কিভাবে গন্তব্যে পৌঁছাবো।” অন্য এক চালক বলেন, “ঈদের সময় এমন সংকট আগে দেখিনি। তিনি এই সংকটের জন্য চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করছেন।”

স্থানীয়রা জানান, ছুটির কারণে অনেক পাম্প আংশিকভাবে চালু থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে।

এ অবস্থায় দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category