শিরোনাম:
রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন

রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’

medianewsbd / ৪১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
default

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীসংলগ্ন সৌন্দর্যমণ্ডিত সাজু মোল্লার ঘাটকে আরও দৃষ্টিনন্দন করতে উদ্বোধন করা হয়েছে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’। রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে এ পরিচ্ছন্ন প্রাঙ্গণের উদ্বোধন করা হয়।

প্রকৃতির মনোরম পরিবেশে মেঘনা নদীর তীরে অবস্থিত সাজু মোল্লার ঘাট দীর্ঘদিন ধরে পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে আসছে। ঘাটটির সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, ২নং  উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন কবিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “প্রকৃতির এই লীলাভূমির ময়লাযুক্ত স্থানটিতেও আমি সৌন্দর্য অনুভব করেছি। প্রান্তিক পর্যায়ের পেশাজীবী ও দূরদূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের জন্য স্থানটিকে আরও প্রাণবন্ত করে তুলতে এটি আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা।”

তিনি স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, এ পরিচ্ছন্ন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা এখন সবার দায়িত্ব। স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় স্থানটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category