শিরোনাম:
রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ

রায়পুরে অবৈধ পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

medianewsbd / ১৫৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে কোনো প্রকার অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই পালার ফ্যাক্টরিটি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা চালিয়ে আসছিল। কারখানাটি থেকে প্রতিনিয়ত বিকট ও অসহনীয় শব্দ হওয়ায় আশপাশের এলাকার বাসিন্দা ও সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এলাকাবাসীর ভোগান্তির প্রেক্ষিতে অবশেষে উপজেলা প্রশাসন সেখানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিবেশ ছাড়পত্রসহ কোনো প্রকার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category