শিরোনাম:
চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

medianewsbd / ৩২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি, বিএনপি কর্মী মহাসিন কবির, দাদন মাঝি, মানিক মাঝি ও যুবদল নেতা কবির হোসেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের অভিযোগ, স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারি ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।

আহত ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি বলেন, সকালে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পূর্ববিরোধ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বিকেলে তাদের ওপর হামলা চালানো হয়।

আহত মহাসিন কবির বলেন, বিকেলে বাজারে যাওয়ার পথে অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করা হয়। তাকে উদ্ধারে এগিয়ে এলে তার বাবা দাদন মাঝি, চাচা এরশাদ মাঝি, মানিক মাঝি ও ছোট ভাই কবির হোসেনও হামলার শিকার হন। এতে তার বাবা গুরুতর আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান রাসেল ব্যাপারি বলেন, বিকেলে তার ওপর হামলার চেষ্টা করা হলে পরে তাদের লোকজন পাল্টা মারধর করে। এ ঘটনায় তাদের পক্ষের লোকজনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, হাজিমারা বাজারে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category