শিরোনাম:
রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪

রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা

medianewsbd / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তরুণ বিএনপি নেতা ইমাম হোসেন ইমু।

সোমবার সন্ধ্যায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রায়পুর বিএনপির দলীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমাম হোসেন ইমু বলেন, তিনি ২০১০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি হরতাল, অবরোধ, মিছিল, সভা-সমাবেশ ও বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে জনগণের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করবেন এবং দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য রাখবেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি রোধ, বেকার যুবকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং নারী ও শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ইমাম হোসেন ইমু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category