শিরোনাম:
রায়পুরে পৈতৃক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ বাধ দিলে মা-ছেলেকে মারধরের অভিযোগ রায়পুরে বাবুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুর পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রত্যাশা রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ

medianewsbd / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে দোকান ও জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় রায়পুর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দক্ষিণ কেরোয়া (মোল্লা ভবন) এলাকার মো. আব্দুর রহমান অভিযোগ করেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে সালিশ চলাকালে তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরিবারের নিরাপত্তার শঙ্কায় তিনি রায়পুর থানায় জিডি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, দেনায়েতপুরের মুরিহাটা বাজারে তার মালিকানাধীন মুসলিম সু ভ্যারাইটিজ স্টোর জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত বড় ভাই শফিকুর রহমান দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “আমার ছোট ভাইয়ের জন্মের আগ থেকেই আমি ওই দোকানে ব্যবসা করছি।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, জিডি ও লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category