শিরোনাম:
রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার

medianewsbd / ৫০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণ বিক্রির নগদ সাড়ে ৩ লাখ টাকা ও প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে দুপুরে আটক দুই কিশোরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের মৃত ফরিদ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৬) ও একই এলাকার হারুন অর রশিদের ছেলে সিফাত (১৭)।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভী আনোয়ারুল্লাহ চৌধুরী বাড়িতে শবনম ফেরদৌসের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় পরদিন রায়পুর থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে ফাহাদ ও সিফাতের সম্পৃক্ততার তথ্য পেয়ে গত ২৯ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার চুরি যাওয়া মালামালের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং আনুমানিক ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মাহবুব আলম বলেন, “২৯ আগস্ট আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদের আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category