• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রায়পুরে রাতে কৃষকের লাউ ক্ষেত তছনছ: ৪০ শতাংশ জমির ২০০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

medianewsbd / ৬৬৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন এক নিরীহ কৃষক। উপজেলার চরবংশী ইউনিয়নের মধ্যচর বংশী গ্রামে আমজাদ নামে এক কৃষকের লাউ ক্ষেতের প্রায় ২০০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে আমজাদ দেখেন, তার ৪০ শতাংশ জমিতে চাষ করা সব লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে হতভম্ব হয়ে পড়েন তিনি। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে—এ বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না ওই কৃষক।

ভুক্তভোগী আমজাদ জানান, তিনি ঋণ করে ৪০ শতাংশ জমি বর্গা নিয়ে মাচা তৈরি করে লাউ চাষ করেছিলেন। গাছগুলোতে ইতোমধ্যে ফুল ও লাউ ধরতে শুরু করেছিল। চলতি মৌসুমে এসব লাউ বিক্রি করে এক থেকে দুই লাখ টাকা আয় করার আশা ছিল তার। কিন্তু দুর্বৃত্তদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category