শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

রায়পুরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

medianewsbd / ৩৭৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি খোরশেদ আলম (৪৫), পিতা মৃত সৈয়দ আহমদ ও মাতা আনোয়ার বেগম। তিনি রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া বেপারী বাড়ি এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে (২০:৪৫ ঘটিকায়) এসআই মহি উদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ আলম মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ১৪০ গ্রাম গাঁজা ও নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category