• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: জামায়াত নেতা পলাতক, ব্যবসায়ী গ্রেপ্তার জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অতিরিক্ত শীতে অসহায়দের পাশে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম বেকারভাতা নয়, যুবকদের হাতে মর্যাদার কাজ দিতে চাই—লক্ষ্মীপুরে ডা. শফিকুর রহমান ফের বাড়তে পারে শীতের দাপট, তাপমাত্রা ওঠানামার আভাস আবহাওয়া অধিদপ্তরের ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩ রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান

medianewsbd / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন স্ট্যাম্প, সিল ও ছাপাখানায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও রায়পুর সার্কেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রায়পুর পৌরসভা এলাকায় অবস্থিত একাধিক স্ট্যাম্প বিক্রয় কেন্দ্র, সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং ছাপাখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কাগজপত্র যাচাই-বাছাইসহ বৈধ কাগজপত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভুয়া সিল-স্ট্যাম্প তৈরি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জালিয়াতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category