শিরোনাম:
রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪

রায়পুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান

medianewsbd / ৭১০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সহকারী রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category