শিরোনাম:
রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অতিরিক্ত শীতে অসহায়দের পাশে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম

medianewsbd / ৬৫৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম, লক্ষ্মীপুর। সংগঠনটির উদ্যোগে আজ উপজেলার বিভিন্ন এলাকা ও পৌরসভাজুড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় তিনি যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিমের নেতৃবৃন্দ জানান, অতিরিক্ত শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের বিশ্বাস, এই ক্ষুদ্র উপহার শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিমের এই কম্বল বিতরণ কার্যক্রম পুরো উপজেলা ও পৌরসভা এলাকায় একযোগে পরিচালিত হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category